November 26, 2026, 7:19 pm
শিরোনাম:
দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা।

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল

রিপোর্টারের নাম

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল
মোঃ রাফি হোসেন (নওগাঁ) প্রতিনিধিঃ

ঈদের আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে হৃদয়বিদারক পরিবেশে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে অপর ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
ঈদ উৎসবকে সামনে রেখে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শোকের ছায়া নেমে এসেছে রাজেন্দ্রবাটি গ্রামসহ আশপাশের জনপদে।
জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন , মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এসময় তারা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST