November 3, 2026, 3:14 pm
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

সালিশে মীমাংসার পরও থামেনি বিরোধ, আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রিপোর্টারের নাম

সালিশে মীমাংসার পরও থামেনি বিরোধ, আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সালিশ বৈঠকের পর নতুন করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিরোধ মীমাংসার জন্য শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধের মীমাংসা হলেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সংঘর্ষের ঘটনা মীমাংসার জন্য পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিষয়টি সমাধান করা হয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শফিকুর রহমান শাহীন
ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: ০১৭১৭৪৯০৭৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST