র্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানাসহ ০১ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার
রিপোর্টারঃ শামীম আহমেদ (পাবনা)
১। নড়াইল জেলার সদর থানার মামলা নং-২৫, তাং-১৪/১১/২০১৪ খ্রিঃ, জিআর-৪১২/২০১৪ (নড়াইল সদর), ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ।
*২: বিস্তারিত-*
০২ মে ২০২৬ তারিখ সন্ধ্য ১৮.০৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন বালিয়াহালট এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল জেলার সদর থানার মামলা নং-২৫, তাং-১৪/১১/২০১৪ খ্রিঃ, জিআর-৪১২/২০১৪ (নড়াইল সদর), ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানাসহ ০১ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রনি ইসলাম শেখ (৪০), পিতা- আমিরুল শেখ, সাং-খোদাইপুর, থানা-পাবনা, জেলা-পাবনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।