August 27, 2026, 10:46 am
শিরোনাম:
রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী নবনির্বাচিত রামপাল প্রেস ক্লাবের কমিটিকে সরদার নাদিম মাহমুদ শুভ’র শুভেচ্ছাবার্তা রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা কটূক্তির পর অনুতপ্ত মৌলানা রকিব উদ্দিন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয়

রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

রিপোর্টারের নাম

রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি

রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নির্দেশনায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রামপাল প্রেসক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে প্রেসক্লাবের মূল নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি পদে মোঃ শাহজালাল গাজীর নাম প্রস্তাব করেন মোঃ রাকিবুল ইসলাম সুমন এবং মোঃ আব্দুল্লাহ শেখ, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহর নাম প্রস্তাব করেন মোঃ আব্দুল্লাহ শেখ এবং মোঃ আরিফ হাসান গজনবী। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি গৃহীত হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে বাকি পদগুলো দেওয়া হয়।

সভা শেষে রামপাল প্রেসক্লাবের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে প্রকাশ করেন দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন।
২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
পদাধিকারীবৃন্দ:
সভাপতি: মোঃ শাহজালাল গাজী, সিনিয়র সহ-সভাপতি: মোঃ খৈয়াম হোসেন খিজির, সহ-সভাপতি: মোঃ মুনাওয়ার হোসেন রনি, সহ-সভাপতি: মোঃ আরিফ হাসান গজনবী, সাধারণ সম্পাদক: মোঃ সাগর আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক: মোঃ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক: মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: শেখ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম সুমন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক: আরাফাত হোসেন সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সোহেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক: মোঃ সোহানুর রহমান, গ্রন্থগার ও পাঠাগার সম্পাদক: মোঃ আকাশউজ্জামান, প্রচার সম্পাদক: মোঃ নুরুজ্জামান শেখ।

কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ:
কার্যনির্বাহী সদস্য: মোঃ বজলুর রহমান, সদস্য: মোঃ সাইফুল ইসলাম বখতিয়ার, সদস্য: মোঃ বাকি বিল্লাহ, সদস্য: মোঃ ইমরান হোসেন (জনি), সদস্য: আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সদস্য: মোঃ আব্দুল হাদী, সাধারণ সদস্য: সুব্রত ঢালী, সাধারণ সদস্য: মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সদস্য: মোঃ তায়েব নূর, সাধারণ সদস্য মোঃ হাসান তালুকদার,সাধারণ সদস্য নূর-নবী ফকির,সাধারণ সদস্য: মোঃ মাসুদ রানা।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজালাল গাজী তাঁর বক্তব্যে বলেন, “আমাকে পুনরায় নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসার প্রকাশ আপনারা ঘটিয়েছেন, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রামপাল প্রেসক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং প্রেসক্লাবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাগর আহম্মেদ বলেন, “রামপাল প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের প্রতিটি কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কাম্য।”

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “প্রেসক্লাবকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন, “একটি সুসংগঠিত প্রেস ক্লাব সবসময় সমাজের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে ভূমিকা রাখে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রামপাল প্রেস ক্লাব আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নতুন কমিটির সকল সম্পাদক ও সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”

কমিটি প্রকাশ শেষে উপস্থিত সকল সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST