October 26, 2026, 6:00 pm
শিরোনাম:
ফরিদপুরে ভেজাল ঘি উৎপাদন ও বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮শত ৪৯ মামলা নিষ্পত্তি ১ নভেম্বর ‘২৬ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ৩৫০০ জন মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার।

মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ

রিপোর্টারের নাম

মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় উপজেলার কোয়রকান্দি বায়ান বাড়িতে স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকারের উঠানে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রার্থনায় অংশ নেন। ধর্মীয় রীতিনীতি ও ভক্তিমূলক এ আয়োজনের অংশ হিসেবে কোয়রকান্দি বায়ান বাড়িতেও গ্রন্থ পাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক কৃষ্ণভক্ত নর-নারী অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। পাঠ শেষে উপস্থিত ভক্ত-শ্রোতাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত ভক্তদের মধ্যে ভক্তি, ধর্মীয় চেতনা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST