September 19, 2026, 1:09 pm
শিরোনাম:
ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার.

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার.

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে বিজয়নগর থানাধীন ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেল কলোনি এলাকার একটি বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সমাজের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সাচ্চু মিয়া (৪৫)কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেফতার সাচ্চু মিয়া কাশিনগর (রেল কলোনি) এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে বিজয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST