November 27, 2026, 5:56 pm
শিরোনাম:
বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম

বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার গোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং বিক্রিত শিশুখাদ্য ও সংশ্লিষ্ট পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুখাদ্য বিক্রিতে প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি। কারণ, এসব পণ্যের মান ও নিরাপত্তার সঙ্গে শিশুদের স্বাস্থ্য সরাসরি জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST