July 10, 2026, 4:07 am
শিরোনাম:
নাসিরনগরে সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার. পাবনা ফরিদপুরে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস এ-আই প্রযুক্তিতে ছবি বিকৃত করে অপপ্রচার, চাঁদা দাবির অভিযোগ একটি ফেসবুক পেজের বিরুদ্ধে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক পত্নীতলা উপজেলায় দিবর ইউনিয়নে সফরকালে সাধার মানুষের সঙ্গে মত বিনিময় সময় পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠিত ‘সেবাই সর্বোচ্চ পরিচয়’—নতুন নেতৃত্বের হাত ধরে মানবকল্যাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় কুমিল্লায় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড

পাবনা ফরিদপুরে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস

রিপোর্টারের নাম

পাবনা ফরিদপুরে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১জুলাই) উপজেলার গোপালনগর ঘোষ পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে একাধিক চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, নাজির মো. জমির উদ্দিন সরকার, সার্ভেয়ার মো.রিয়াদুল ইসলাম, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যসহ উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস অফিসার সুজিত কুমার মুন্সী বলেন, “আমরা দেশের মৎস সম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান চালিয়ে যাবো।”
আরেক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনগণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST