November 4, 2026, 5:57 am
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়ানে চাকলা গ্রামে দূঃধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কার-নগদ অর্থ লুট; আহত গৃহকর্তা হাসপাতালে।

রিপোর্টারের নাম

নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়ানে চাকলা গ্রামে দূঃধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কার-নগদ অর্থ লুট; আহত গৃহকর্তা হাসপাতালে।

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়নের চাকলা গ্রামে গফুর নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ি থেকে স্বর্ণ অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ডাকাতির সময় গফুরকে মারধর করা হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল ডাকাত গফুরের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে গফুরকে মারধর করা হয়।

ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে লুট হওয়া স্বর্ণ ও নগদ অর্থের পরিমাণ এবং ডাকাতির সঙ্গে কতজন জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে কি না এবং কোনো মামলা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST