August 12, 2026, 12:53 pm
শিরোনাম:
ঝালকাঠিতে এসআই জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা নওগাঁর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎবিভ্রাট ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ, :চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে টোল বিরোধ, মানববন্ধনের পর সাময়িক সমাধান এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য ১৪৬ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন পাবনা ভাঙ্গুরা মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট ২০২৬: সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা

ঝালকাঠিতে এসআই জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম

ঝালকাঠিতে এসআই জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখায় (ডিএসবি) দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বরগুনা জেলায় বদলি হওয়া উপপরিদর্শক (এসআই) নিরস্ত্র মো. জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি ডিএসবি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিএসবি’র ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, ডিআইও-২ মো. দেলোয়ার হোসাইন জসিমসহ ডিএসবিতে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার বলেন, মো. জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ডিএসবিতে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাছে প্রশংসিত হয়েছে। বদলিজনিত কারণে তিনি বরগুনা জেলায় দায়িত্ব পালন করবেন। নতুন কর্মস্থলেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

এ সময় ডিএসবির কর্মকর্তারা জাহিদুল ইসলামের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

দীর্ঘদিন ঝালকাঠি ডিএসবিতে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানান সহকর্মীরা। তাঁর বদলিকে কেন্দ্র করে ডিএসবি কার্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
#

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST