August 10, 2026, 2:44 pm
শিরোনাম:
বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ পিকআপ-প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২. আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান আশুগঞ্জে সিএনজিতে বিদেশি সিগারেট উদ্ধার, ৩ চোরাকারবারী গ্রেফতার

আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ পিকআপ-প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২.

রিপোর্টারের নাম

আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ পিকআপ-প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২.
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি করা হলে ১৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দিলদার আহম্মদ (পিতা-রমজান আলী), গ্রাম-নলজুড়ি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিন বেলা ১১টা ২৫ মিনিটের দিকে একই এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. হৃদয় (পিতা-হুমায়ুন কবির), গ্রাম-কমলপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও যানবাহনগুলো বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST