November 23, 2026, 11:47 am
শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল

জামালপুরে আগুনে পুড়ল তিনটি ঘর, তিন ছাগলের মৃত্যু

রিপোর্টারের নাম

জামালপুরে আগুনে পুড়ল তিনটি ঘর, তিন ছাগলের মৃত্যু

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে তিনটি ছাগল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের আকন্দবাড়ির মোজাম্মেল হক বাছেদ ডাক্তারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরে থাকা মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি ছাগলসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

কাওছার আহমেদ,
জামালপুর।
২১.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST