November 26, 2026, 7:41 pm
শিরোনাম:
দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন
পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মকবুল হোসেন পাবনা ফরিদপুর উপজেলা প্রতিনিধি

আজ ২৬ নভেম্বর ২০২৬, পাবনার ফরিদপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারি ও প্রান্তিক পশুপালকদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আমাদের খামারি ও উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ, স্বয়ংসম্পূর্ণ ও সুস্থ-সবল বাংলাদেশ।
পাবনার ফরিদপুর উপজেলায় প্রাণিসম্পদ খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST