May 5, 2026, 12:11 pm
শিরোনাম:
বান্দরবানে জেলা পরিষদের শিক্ষা বৃত্তি বিতরণ শুরু।। হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫অনুষ্ঠিত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্টিত নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ সিরাজগঞ্জে স্কুলছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নের বিএম কলেজে নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবিতে সাগর প্রিন্সিপালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল কক্সবাজার উখিয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে পুর্নমিলনী,ভাগবত পাঠ,হিসাব উপস্থাপন ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান

রিপোর্টারের নাম

কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঢাকা বর্ষবরণ-১৪৩৩ উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
শণিবার (০২ মে-২৬) বিকাল পাঁচটায় ত্রিলোক বাচিক পাঠশালা, প্ল্যানার্স টাওয়ার, বাংলামোটর, ঢাকায় প্রফেসর ড. সবুজ শামীম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট নজরুল গবেষক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান এইচ এম সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলেরৈ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কথাসাহিত্যিক সামস শাহজাহান।
ড. সিরাজুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির সংবাদপাঠিকা দিল আফরোজ মিতা। আর অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস।
উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্য ঝালকাঠির হাতে বোনা গামছা দিয়ে সম্মাননীয় অতিথিগণকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কবি, আবৃত্তিশিল্পী ও সংগীত শিল্পী হিসেবে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন, কবি মোজাফফার বাবু, ড. সিরাজুর রহমান, সৈয়দ একতেদার আলী, ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস, দিল আফরোজ মিতা, হুমায়ূন কবির, গুলশান বহ্নি, দিলরুবা খানম ছুটি, আফরোজা পারভীন, এ জেড এম শফিউল হান্নান মিলন, কবি মাহমুদ তালুকদার, সুরাইয়া চৌধুরী, এ্যাড. হাসানুর রহমান হাসান, সনৎ কুমার ঘোষ, মাসুম আজিজুল বাশার, সৈয়দা সাজিয়া খানম স্নিগ্ধা, নুরুজ্জামান, জেসমিন বন্যা, জিনিয়া ফেরদৌস রুনা, ফারজানা এ্যলি, সামসাদ শাহানীন, উজ্জ্বল মাহামুদ, ডা. নাদিয়া রিকা , জাবীর ইমাম খান শাহী, কাজী তাইফুরুল করিম, ফারজানা সিদ্দিকা শর্মি, হালিমা আক্তার পারভীন, সুকন্যা দাস ইতি, অনন্য মজুমদার, ঝিলিক দেবনাথ, সুচিত্রা দাস, প্রথমা শর্মা শুভা ও খসবুজ শামীম আহসান প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে কবি, সাহিত্যিক ও সুরকারদের আগমনে প্রাণবন্ত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
০৩/০৫/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST