November 21, 2026, 10:11 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

রিপোর্টারের নাম

কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

তাপস চন্দ্র সরকার।। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা নগরী। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে নগরীর অন্তত তিনটি মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়িতে ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার শুভ অধিবাস। ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভোগ নিবেদন ও ভক্ত-অনুরাগীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পূজার পূর্ণাহুতি। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
এদিকে, নগরীর মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে ১৮ নভেম্বর বুধবার সকাল ৬টায় সপ্তমীপূজা, সকাল ১০টায় অষ্টমীপূজা, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি এবং দুপুর ১টায় নবমীপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্ত-শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
অন্যদিকে, নগরীর কান্দিরপাড়স্থ শ্রীশ্রী কাত্যায়নী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দুর্গাত্মজ সংঘের উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ নভেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব পূজার প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST