November 13, 2026, 2:18 pm
শিরোনাম:
জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব। খাগরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে আবির হাসান মিলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। সিরাজগঞ্জে বহুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার

কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম

কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লা। বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হত্যার ঘটনায় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। পেশায় ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী এবং তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই অভিযান চালিয়ে অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন মোবারক। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ঝাড়ফুঁক দেওয়ার সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় বিষয়টি তার মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, আদালতের এ ঐতিহাসিক রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আদালতের রায়ে সুমাইয়া আফরিন রিন্থীকে হত্যার দায়ে ২ লাখ টাকা এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST