October 26, 2026, 2:44 pm
শিরোনাম:
বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮শত ৪৯ মামলা নিষ্পত্তি ১ নভেম্বর ‘২৬ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ৩৫০০ জন মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার। বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

মোঃ ইমরান হোসেন, ষ্টাফ রিপোর্টার,গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে এসে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, ওই ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ রবিবার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় থাকা তারা বাবা এস এম হারুনুর রশিদের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকা গুলো নিয়ে একটি অটোরিক্সা যোগে হিজলতলী এলাকায় তার বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাংসাই ব্রীজের পাশে পৌছালে পিছন থেকে একটি সাদা রংয়ের এক্স করলা প্রাইভেটকার নিয়ে এসে রিক্সার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে এ এম এম তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপুর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে তিনি পুলিশের জরুরী সেবায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। এঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী সন্ধা ৬ টার দিকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST