July 26, 2026, 1:08 am
শিরোনাম:
কুমিল্লায় স্মৃতিতে গাজী মাজহারুল আনোয়ার গীতাঞ্জলি অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসবে লাখো ভক্তের ঢল রামুতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!! হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্য: সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই

আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম

আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শফিকুর রহমান শাহীন | ব্রাহ্মণবাড়িয়া
র‍্যাব-৯ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহালম (৫২) গ্রেফতার হয়েছেন।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত১৫ জুলাই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে ঢাকাগামী মহাসড়কের ফাহাদ পাম্পের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ১১ নভেম্বর ২০২৪, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর সারণি ১৯(ক) ধারার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহালমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহালম (৫২) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম কায়কোবাদ।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST