October 25, 2026, 3:55 pm
শিরোনাম:
গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮শত ৪৯ মামলা নিষ্পত্তি ১ নভেম্বর ‘২৬ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ৩৫০০ জন মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার। বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার. লামচরী-বালুচর মহাশ্মশান ঘাটে ৮ নভেম্বর থেকে শ্রী শ্রী শ্যামা কালীপূজা ও দীপাবলি উৎসব রক্ষাকালী মায়ের মন্দির নির্মাণে সহযোগিতার আহ্বান মতলব দক্ষিণের লামচরী উকিল বাড়িতে লক্ষ্মীপূজা ২৪ নভেম্বর নাসিরনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেফতার চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত….

আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল

রিপোর্টারের নাম

আখাউড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টারের ইন্তেকাল
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল হোসেন মাস্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টায় ঢাকাস্থ ক্যান্টনমেন্ট বোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার কোড্ডা গ্রামের বাসিন্দা ছিলেন। ২০০৪ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মোশাররফ হোসেন গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। মেজো ছেলে মোজাম্মেল হোসেন একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কেমিস্ট হিসেবে কর্মরত এবং ছোট ছেলে নাজমুল হোসেন একজন ঠিকাদার। তাঁর বড় মেয়ে গৃহিণী এবং ছোট মেয়ে ফ্রান্সে বসবাস করেন।
মরহুম আবুল হোসেন মাস্টার একজন শিক্ষানুরাগী ও সম্মানিত শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ রোববার বাদ আসর উপজেলার কোড্ডা গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়ে দাফন সম্পন্ন হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST