August 13, 2026, 6:56 pm
শিরোনাম:
সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত বিজয়নগরে পিতা সোচ্চার মাদক নির্মূলে ছেলেও তার বন্ধু গাঁজাসহ গ্রেফতার লামার সরই ইউনিয়নে ৭০ এর অধিক কৃষক পরিবারের মাছে ফলজ চারা বিতরন কর্মসূচি, ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন ফ্যামিলি কার্ডের তালিকায় কৃষকলীগ নেতার নাম, বাদ মেধাবীরা কুমিল্লার আইন অঙ্গনের প্রথিতযশা মুখ সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ গাজীপুরে বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন

সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম

সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন

 

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা ও সংরক্ষণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১২ টায় রামপাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক।
লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার সরকারি খালগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, কৃষিজমির ব্যাপক ক্ষতি হয় এবং পরিবেশের চরম ভারসাম্যহীনতা দেখা দেয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বারবার উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরা হয়:
জরুরি চিহ্নিতকরণ: উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অনতিবিলম্বে শনাক্ত করা।
সীমানা নির্ধারণ: সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি (পিলার) স্থাপন করা।
দখলদার উচ্ছেদ: অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করে খালগুলো সম্পূর্ণ দখলমুক্ত করা।
খনন ও সংস্কার: খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কার কাজ শুরু করা।
নিয়মিত তদারকি: ভবিষ্যতে যেন কেউ পুনরায় খাল দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওহিদুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক মো: এনামুল আলম মুন্সী, বিএনপি নেতা মো: ওবায়েদ সিকদার, মো: জাকির হোসেন এবং যুবদল নেতা মো: ইমরুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST