October 22, 2026, 10:21 am
শিরোনাম:
নাসিরনগরে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু গাজীপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ও বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পূজামণ্ডপ পরিদর্শনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও বিএনপি নেতৃবৃন্দ, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে উৎসবের আনন্দ গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা

রিপোর্টারের নাম

সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। স্থানগুলো হলো—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট ও পাহাড়িকা বাস কাউন্টারের সামনে। এ সময় পথসভা আয়োজনের পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে সড়ক ও নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে যানবাহন চালাতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল থেকে বিরত রাখতে হবে।

অন্যদিকে, নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ করা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করা এবং নৌপরিবহন আইন যথাযথভাবে অনুসরণের জন্য নৌযানের চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST