November 3, 2026, 3:11 pm
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীনভাবে নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি এবং বিদেশি ব্র্যান্ডের পণ্য হিসেবে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সূত্রে জানা যায়, ভাদুঘর বাজার রোডের একটি ঘরে অবৈধভাবে অনুমোদনহীন নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি করা হচ্ছিল। পরে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের অনুরূপ প্যাকেট তৈরি করে তাতে ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করা মানহীন পণ্য ভরে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্য ব্যবহারের ফলে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছিলেন।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরায় সংঘটিত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়ায়।01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST