ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৭ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪১০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—জারু মিয়া (৬৫), লিটন আহমদ (৪০), ইব্রাহীম খলিল (৪০), দুলাল মিয়া (৩২), শফিকুল (৩৫), ফরিদ মিয়া (২৭) ও মহিছুজ্জামান (৫৮)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।