September 4, 2026, 5:52 am
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান

রিপোর্টারের নাম

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে গত ২ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত এক প্রজ্ঞাপনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৫(১) অনুযায়ী স্পিকারের মনোনয়নে দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু-কেও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

ট্রাস্টি বোর্ডে আরও রয়েছেন সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়—পদাধিকারবলে সদস্য; স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সুপ্রকাশ বড়ুয়া—সদস্য ও ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের মনোনীত সদস্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের পদ পরিবর্তন কিংবা পদ শূন্য ঘোষণা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST