November 3, 2026, 2:05 pm
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম

বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না আক্তার (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) জনসাধারণের দেওয়া মোবাইল ফোনে সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানাধীন ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর পূর্বপাড়া ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাছিমনগর পূর্বপাড়ার নাছির উদ্দিনের বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি টিনশেড ঘরের মাঝের কক্ষ থেকে স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত স্বপ্না আক্তার (৩৭) ছয়ফুল্লাকান্দি মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত মনু মিয়া, মাতার নাম মেহেরুন্নেছা এবং স্বামীর নাম মোমেন মিয়া।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST