August 8, 2026, 5:55 am
শিরোনাম:
পীরগাছায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি ধর্মসাগরের ভোরে সুরের জাগরণ: ব্যায়াম, প্রকৃতি আর বাংলার লোকসংগীতে মুখর প্রতিটি সকাল রামপালে স্কুল ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন নেত্রকোনায় জামিনে বেরিয়েই ফের বকুলের স্পিরিট মাদক ব্যবসা: এবার কৌশল বদলে হাওরে সরবরাহ, মূল হোতাদের গ্রেপ্তারের দাবি নওগাঁর পত্নীতলা খঞ্জনপুর বিওপির মরাডাঙ্গা সীমান্তা এলাকায় ৯৪ কেজি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার এটাই কি ৫ই আগস্ট, শ্রমজীবী ভাইয়েরা এখনো বৈষম্যের শিকার, শ্রমিকের কান্না কেউ দেখেনা? নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ

বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

রিপোর্টারের নাম

বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৭ নম্বর চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের মো. রহিম মণ্ডলের ছেলে মো. রাসেল মণ্ডল (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার পুলিশের একটি দল রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST