July 22, 2026, 10:27 pm
শিরোনাম:
সামান্য বৃষ্টিতেই সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড | জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের। Writing ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহতঙ বড়াইগ্রাম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে অন্ধকারাচ্ছন্ন পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর সড়কে সোলার লাইট স্থাপন, অপরাধ দমনে নতুন উদ্যোগ ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন- আইনমন্ত্রী সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ কুমিল্লা রেইসর্কোস হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ও মেডিসিন মার্কেটের সনাতনী ঔষধ ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক হাসপাতালে ভর্তি ডিমলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু রজাকপুর যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভুরিভোজ ও বড় পর্দায় খেলা উপভোগ

বড়াইগ্রাম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম

বড়াইগ্রাম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, মোস্তফা শামসুজ্জোহা ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST