October 20, 2026, 3:41 am
শিরোনাম:
পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান

বিজয়নগরে ৯৯৯ কলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক ও জিম্মি হেলপার।

রিপোর্টারের নাম

বিজয়নগরে ৯৯৯ কলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক ও জিম্মি হেলপার।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশের তাৎক্ষণিক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তী এলাকা থেকে লুণ্ঠিত ৩১টি গরুবোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
আজ রাত ১০ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এত তথ্য জানা যায়।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান ঊল্লাহ খবর পায় যে, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী একটি গরুবোঝাই ট্রাক চান্দুরা ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় ডাকাতদলের কবলে পড়ে। এ সময় ডাকাতরা ট্রাকের চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় এবং হেলপারকে জিম্মি করে।
খবর পেয়ে বিজয়নগর থানা বেতার বার্তার মাধ্যমে আশপাশের থানাগুলোকে সতর্ক করে। সরাইল থানার একটি নিয়মিত টহল দল দ্রুত বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে পুলিশ বিষয়টি আরও নিশ্চিত হয়।
পরে পুলিশ ছিনতাইকৃত ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে চালক বেপরোয়া গতিতে কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সরাইল উপজেলার ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকটি থামাতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা লুণ্ঠিত ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ ফেলে পাশের হাওর এলাকায় পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ৩১টি গরুবোঝাই টাটা ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯), একটি নাম্বারবিহীন মিনি পিকআপ এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লব (৫৫)-কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১ টার দিকে ঘটনা শুরু হয় এবং উদ্ধার করতে করতে রাত প্রায় তিনটা বেজে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST