November 5, 2026, 4:07 pm
শিরোনাম:
হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃমকবুল হোসেন ফরিদপুর উপজেলা প্রতিনিধি পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান।
সভায় অভিভাবক সদস্য মো. তজিম ফকির ও শিক্ষক প্রতিনিধি মো. হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি ও মো. আশরাফুজ্জামান মাসুদ, সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সভাপতি মোঃ এনামুল হক। সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মো. জাকিরুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ সময় ছাত্রীদের পিকনিকে যাওয়ার দাবি এবং নিয়মিত লাইব্রেরি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST