September 17, 2026, 8:09 am
শিরোনাম:
নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়। কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম

নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীদের নৌকায় নিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ (১৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি সরাইল উপজেলার বুড্ডা গ্রামের বাসিন্দা। বুধবার এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ফেসবুকের একটি পেজ থেকে নম্বর সংগ্রহ করে রাকিব নামে এক ব্যক্তি নৃত্যশিল্পীদের একটি দলের সঙ্গে যোগাযোগ করেন। ১০ সেপ্টেম্বর তার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী এক নারী, তার সহযোগী ও সাইদ হোসেন কুমিল্লা থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় পৌঁছালে রাকিব তাদের অটোরিকশায় করে শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে যান। পরে নদীপথে যাওয়ার কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি পৌঁছালে রাকিব ইঞ্জিন বন্ধ করে দেন। এ সময় তার দুই সহযোগী নৌকার ছাউনির ভেতরে ঢুকে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে নৌকায় থাকা অন্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী ও তার সহযোগীদের নাসিরনগর থানার গোকর্ণ এলাকার নদীর পাড়ে নামিয়ে দিয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সরাইল থানায় মামলা করেন।
এসআরবি-৯ জানায়, মামলার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল বিয়ানীবাজারে অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST