July 26, 2026, 9:16 am
শিরোনাম:
নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্য নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান: মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযান, মাদক সেবনের সময় ১০ জন গ্রেপ্তার কুমিল্লায় স্মৃতিতে গাজী মাজহারুল আনোয়ার গীতাঞ্জলি অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসবে লাখো ভক্তের ঢল রামুতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান: মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১

রিপোর্টারের নাম

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান: মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় জনসাধারণের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে গত ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৫০ মিনিটে মান্দা থানার ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতার করা হয় স্বপন ঋষি (৩৫)কে। তিনি শ্রী দুলাল ঋষির ছেলে এবং ভারশো ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বাড়ির পূর্ব পাশের বারান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৮০ লিটার ওয়াশ, যা চোলাই মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের তথ্য প্রদান ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পুলিশ মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST