November 6, 2026, 4:23 am
শিরোনাম:
মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার

রিপোর্টারের নাম

নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার

মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ সদর মডেল থানাধীন ২ নম্বর ওয়ার্ডের লিটন ব্রিজের পশ্চিম-উত্তর পাশে মসজিদ মার্কেটসংলগ্ন শাহিন মার্কেটের চারতলার একটি অফিসকক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানার একটি দল অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় এস এম নিজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ পৌর এলাকার আরজি নওগাঁ দপ্তরীপাড়ার বাসিন্দা।

অন্যদিকে, ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১১০ পিস ইয়াবাসহ শ্রী নিতাই চক্রবর্তী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ শহরের উত্তর পার এলাকার বাসিন্দা।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST