September 4, 2026, 5:38 am
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নওগাঁ সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকার মাজেদুল তার নিজ বাড়িতে মাদকদ্রব্য রেখে বিক্রি করে আসছেন।
সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকায় মাজেদুলের বাড়িতে অভিযান চালায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি টেবিলের ড্রয়ারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ট্যাবলেটগুলো পাঁচটি পাতায় ছিল। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
এ সময় মাদক বিক্রির সঙ্গে সহযোগী হিসেবে জড়িত থাকার অভিযোগে সোহাগ হাসান (২৮) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চক গোবিন্দ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হাসানকে মাজেদুলের ‘ম্যানেজার’ হিসেবে এলাকায় পরিচিত বলে জানা গেছে।
অভিযানে সোহাগ হাসানের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST