উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পরম প্রেমময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) উখিয়া সদর শ্রীশ্রী মহাকাল ভৈরব মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও উখিয়ায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে জন্মাষ্টমীর মূল আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ।
উক্ত জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা সফল করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উখিয়া উপজেলা সংসদসহ স্থানীয় সনাতন সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় উখিয়া উপজেলার অন্তর্গত প্রতিটি মঠ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সকল সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।