August 11, 2026, 5:51 pm
শিরোনাম:
এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে টোল বিরোধ, মানববন্ধনের পর সাময়িক সমাধান এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য ১৪৬ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন পাবনা ভাঙ্গুরা মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট ২০২৬: সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম

আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার.
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মনিয়ন্দ ঈদগাহের পূর্ব পাশে আখাউড়া-কসবা সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি (২৩)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আখাউড়া থানার পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্ব পালনকালে ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সুজন মিয়া ও কাজী রাব্বিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (১০ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া,01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST