May 26, 2026, 5:51 pm
শিরোনাম:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল Unibrains’ Kachugari এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কামারদের হাতুড়ির টংটং শব্দের ব্যস্ততা নওগাঁ পত্নীতলা বাজারে কুরবানি ঈদ: মসলার বাজারে ক্রেতার ভিড় কম, তবে দরে স্বস্তি কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত পুঙ্গলী ইউনিয়ন গড়তে চান। শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন সাঁথিয়া প্রশাসনের তত্ববধানে পশুর হাট, আইনশৃংখলা স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার। রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ পত্নীতলা বাজারে কুরবানি ঈদ: মসলার বাজারে ক্রেতার ভিড় কম, তবে দরে স্বস্তি

রিপোর্টারের নাম

নওগাঁ পত্নীতলা বাজারে
কুরবানি ঈদ: মসলার বাজারে ক্রেতার ভিড় কম, তবে দরে স্বস্তি
আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে মসলার বাজার। তবে গত বছরের তুলনায় এবার কেনাবেচায় কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, মানুষের হাতে নগদ অর্থের টান এবং গ্রামগঞ্জে ধান কাটার ব্যস্ততার কারণে বাজারে ক্রেতার সমাগম এখনো সেভাবে বাড়েনি।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, রান্নার প্রয়োজনীয় মসলার দাম এখন পর্যন্ত সাধারণের নাগালের মধ্যেই রয়েছে। বর্তমানে বাজারে উন্নত মানের জিরা ৫৮০ টাকা এবং দারুচিনি ৫৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট এলাচ বা সাদা ফল ৪৫০ টাকা (১০০ গ্রাম) এবং লবঙ্গ ১৬০ টাকা (১০০ গ্রাম) দরে পাওয়া যাচ্ছে।
বিক্রেতাদের ভাষ্যমতে, এবার মসলার মান বেশ ভালো। তারা আশা করছেন, ঈদের ঠিক দুই-তিন দিন আগে কেনাবেচা কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে সাধারণ ক্রেতারা চাচ্ছেন বাজার মনিটরিং যেন কঠোর থাকে, যাতে শেষ মুহূর্তে সিন্ডিকেট করে দাম বাড়ানো না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST