May 12, 2026, 3:14 pm
শিরোনাম:
ছোনগাছায় রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা ন্সিগঞ্জ শহরের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা আব্দুল মালেক এর বার্তা। হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচারী দোহারে ফারিয়া ও ম্যাপস্‌-এর কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশের জোরালো দাবি নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

ছোনগাছায় রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা

রিপোর্টারের নাম

ছোনগাছায় রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টায় ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল হেলালের বাড়ি হতে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত এবং লিংক কাশেমের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার জনগণের ভোগান্তির অন্যতম কারণ ছিল রাস্তাগুলোর বেহাল অবস্থা। এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের চলাচল সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST