May 11, 2026, 11:45 am
শিরোনাম:
হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন সংকটে ধুঁকছে দোহারের প্রাচীনতম জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজশাহীতে ১১ দিন হলো নিখোঁজ স্কুলছাত্রী সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত অপরাধ ঢাকতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণে অভিযোগ – ব্যবস্থা নেওয়ার কোন আশ্বাস নেই কর্তৃপক্ষের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ কুষ্টিয়ার সীমান্তে মাইকিং করে বিজিবির সতর্কতা জারি লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৯ মোবাইলসহ সাইবার প্রতারণা মামলা দায়ের সন্তানদের জীবন বাঁচাতে বাবা-মায়ের অমর ত্যাগ

অপরাধ ঢাকতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণে অভিযোগ – ব্যবস্থা নেওয়ার কোন আশ্বাস নেই কর্তৃপক্ষের

রিপোর্টারের নাম

অপরাধ ঢাকতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণে অভিযোগ – ব্যবস্থা নেওয়ার কোন আশ্বাস নেই কর্তৃপক্ষের
জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলার অভিযোগ উঠেছে অত্র প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। শনিবার (১০ মে) সকাল ৯টা ৫০ মিনিটে দেখা যায় ঐ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী জাতীয় পতাকা উত্তোলন করছেন। বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে বিষয়টি জানার জন্য স্কুলে প্রবেশ করে। শিক্ষার্থীরা জানান, মুক্তা ম্যাডাম আমাদের পতাকাটি উত্তোলন করতে বলেছেন, এই বিষয়ে সহকারী শিক্ষিকা মুক্তা ম্যাডাম সাংবাদিকদের জানান, আমি আগে অন্য স্কুলে ছিলাম, ঐ স্কুলে দপ্তরী ছিল তারাই পতাকা উত্তোলন করতো, এখানে আসার পর পতাকা তোলার কথা আমার খেয়াল থাকে না, মাঝে মাঝেই এমন হয়। বিষয়টি জন্য সত্যিই আমি দুঃখিত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক সাংবাদিকদের সাথে অসদাচরণ শুরু করেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম, তার অসদাচরণে বাকী শিক্ষক- শিক্ষিকারা মুহুর্তের মধ্য তাদের বয়ান পাল্টে দেন এবং মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করেন। এবং সাংবাদিকদের বলেন, আপনারা যা পারেন করেন, আমরাও দেখে নিবো বলে একের পর এক হুমকি ধামকি দিতে থাকেন আব্দুল হাকিম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিচিত্রা রায় মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, তাদের বিদ্যালয়ে কোন ঘটনাই ঘটেনি। অসদাচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনাদের যা মনে হয় তাই লেখেন সমস্যা নেই। এই বিষয়ে উপজেলা সহকারী শিক্ষক শেখ মোঃ ফরিদ বলেন বিষয়টি আমি জানতে পেরে দ্রুত ঐ বিদ্যালয়ে যাই। তাদের সাথে কথা বলে জানতে পারি পতাকা উত্তোলনের বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছিল। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং ভিডিও বিষয়ে জিজ্ঞেস করলে তিনি দুঃখ প্রকাশ করলেও ব্যবস্থা নেওয়ার কোন আশ্বাস পায়নি সাংবাদিকরা। এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুল হাকিম একজন উগ্রপন্থী মানের শিক্ষক। তার আচরণ কোনভাবেই শিক্ষকদের আওতায় পড়ে না। আর আজকে আমরা যা দেখলাম এটা নতুন কিছু না, আগে থেকেই তার ব্যবহার খারাপ, কথাবার্তা বখাটেদের মত। এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত উর্ধতন কর্তৃপক্ষের কোন ব্যবস্থা নিতে দেখিনি। তার পিছনে নিশ্চয় কোন চক্র রয়েছে না হলে কিভাবে একের পর এক অপরাধ করেই যাচ্ছে। সচেতন মহল বলছেন, দ্রুত এই বখাটে শিক্ষককে শাস্তির আওতায় আনতে হবে না হলে তার বেয়াদবি দিন দিন বেড়েই যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST