November 21, 2026, 9:01 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

মতলব দক্ষিণে প্রথমবারের মতো প্রতিমা দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লক্ষ্মীপূজা

রিপোর্টারের নাম

মতলব দক্ষিণে প্রথমবারের মতো প্রতিমা দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লক্ষ্মীপূজা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: রাসপূর্ণিমা উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লামচরী উকিল বাড়িতে প্রথমবারের মতো প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী লক্ষ্মীপূজা।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার ‘সন্তান সংঘ’ -এর আয়োজনে দুই দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, নৃত্যানুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রথম দিন ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে প্রতিমা ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মায়ের পূজা ও অঞ্জলি অনুষ্ঠিত হবে। পূজা শেষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। দিনশেষে থাকবে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।

দ্বিতীয় দিন ২৫ নভেম্বর বুধবার একত্রে পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সন্ধ্যারতি শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো প্রতিমা দিয়ে শ্রীশ্রী লক্ষ্মীপূজার এ আয়োজনকে উৎসবমুখর ও আনন্দঘন করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন তাঁরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠবে লামচরী উকিল বাড়ি এমন প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST