November 18, 2026, 7:07 pm
শিরোনাম:
রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন গণমানুষের বিশ্ববিদ্যালয়: সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ

রিপোর্টারের নাম

পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ।।

মোঃমকবুল হোসেন পাবনা ফরিদপুর উপজেলা প্রতিনিধি

পাবনা জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি সাহেব ফরিদপুর উপজেলার মাদক নির্মূল, সন্ত্রাস দমন, এবং শৃংখলা রক্ষায় চমক দেখিয়েছেন।

দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধার, অল্প সময়ে শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার, চরমপন্থী সন্ত্রাসীর আস্তানায় অভিযান চালিয়ে আসামী ও অস্ত্র উদ্ধার। মাদক বিক্রেতা এবং সেবনকারীদের গ্রেফতার ও জনমনে শান্তি ফিরাতে এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ দক্ষতার পরিচয় দিয়েছেন।

ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এই দূরদর্শী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের মতে, ওসি মো. মনজুরুল হাসান মাসুদের দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব কার্যক্রম পাবনা জেলার পুলিশি সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চরাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য থামানো থেকে শুরু করে পরোয়ানা তামিল ও ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে তোলা এই কর্মকর্তা পেশাদারিত্ব ও কর্মদক্ষতার বিচারে আগামী মাসে পাবনা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ ক্যাটাগরিতে এক নম্বর দাবিদার হিসেবে বিবেচনা পাওয়ার যোগ্য বলে মনে করছেন সুধীসমাজ।সার্বিক বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST