November 17, 2026, 12:07 am
শিরোনাম:
বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার সোনালী অর্জনে ভাসছে যাদুরচর ডিগ্রি কলেজ! মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অনন্য নজির গড়লেন তানজিনা আক্তার শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার

রিপোর্টারের নাম

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চোর সন্দেহে শাহিন মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি উমর আলীকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-৯।

রোববার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে। তিনি এ মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, নিহত শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগে একটি স’মিল থেকে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সন্দেহ করেন স’মিলসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর ক্ষুব্ধ হন অভিযুক্তরা।

এর জেরে গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন ওই স’মিলের সামনে শাহিনকে একা পেয়ে পথরোধ করেন অভিযুক্তরা। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রামপুরা এলাকার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে শাহিন মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়ায়।01717490756.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST