November 17, 2026, 12:17 am
শিরোনাম:
বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার সোনালী অর্জনে ভাসছে যাদুরচর ডিগ্রি কলেজ! মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অনন্য নজির গড়লেন তানজিনা আক্তার শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন যৌথ ভাবে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মো. শাহদাত হোসেনের সভাপতিত্বেও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলামের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সমন্বয়ক আলী সাদাত খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাসেল, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিন উদ্দিন বিএসসি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নাজিম উদ্দিন ও সহ সভাপতি আনোয়ার হোসেন।
শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, পাবনা জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, পাবনা জেলা রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আহবায়ক পাভেল, হোসেয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, মো. আলামিন হোসেন বাপ্পি প্রমূখ।

শোক সভায় বক্তারা বলেন, হারিক হোসেন অত্যন্ত সৎ, নীতিবান এবং নির্লোভ মানুষ ছিলেন। ব্যক্তি ও পারিবারিক জীবনে কঠিন জীবন-যাপন করেও শ্রমজীবী মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে শ্রমিকরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা শ্রমিকদের অধিকার আদায়ে এক অপূরণীয় ক্ষতি। শ্রমিক আন্দোলনে তাঁর অবদান প্রতিমুহূর্তে দেশের শ্রমিক মেহনতি মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোক সভা শেষে হারিক হোসেন রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহ-সভাপতি রাণী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক চামেলি খাতুনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রমিক নেতা হারিক হোসেন গত ২৮ অক্টোবর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST