November 8, 2026, 4:10 pm
শিরোনাম:
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ কুমিল্লা মহেশাঙ্গণে শুরু হলো রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি ফরিদপুরের ডেমড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম

কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহনা টেলিভিশনের কসবা প্রতিনিধি খ. আ. ম. হারুনুর রশিদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা চলে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করেন। অন্যদিকে, বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষের উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

একপর্যায়ে কদমতলী এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে সাংবাদিক খ. আ. ম. হারুনুর রশিদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে অন্যদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শফিকুর রহমান শাহীন
ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST