November 2, 2026, 11:04 am
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ১৯৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র ৭ম দিনে ‘পাবনার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রত্যাশী প্রার্থীগণ ‘পাবনার পৌরসভার উন্নয়ন ও বিভিন্ন সমস্যদূরীকরণে’ নিজেদের মতামত, উন্নয়ন ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে ও আব্দুল কাদের মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি পাবনা জেলা শাখার সদস্য সাব্বির হাসান বাচ্চু, জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাশেম, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, ছাত্রদল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট প্রমূখ। এসময় ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় মুঠোফোন সংযোগে বক্তব্য রাখেন বিএনপি পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাছুম বগা।

আলোচনায় বক্তাগণ পাবনার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, পাবনার পর্যাপ্ত খেলার মাঠের অভাবে খেলাধুলাসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। নতুন প্রজন্মের একটি অংশ ক্রমেই ঘরকেন্দ্রিক হয়ে পড়ছে। হতাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট, হানি ট্র্যাপ, পাবজিসহ বিভিন্ন অনর্থক অনলাইন গেম এবং মাদকাসক্তির মতো সমস্যা তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে। এর নেতিবাচক প্রভাব হিসেবে চুরি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধের প্রবণতা বাড়ছে। তরুণ সমাজকে হতাশা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে হবে।
পাবনার ক্রিয়েটিভ ছেলে আর কে আকাশ প্রতিবছর পাবনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়’ আলোচনাসভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা, নৃত্য প্রতিযোগীতাসহ যে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে থাকে তা অত্যন্ত দৃষ্টান্তমূলক। এই উৎসব পাবনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক, সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

সভাপতির বক্তব্যে আর কে আকাশ বলেন, পাবনা জেলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ স্থান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বর ভাড়া ছিল মাত্র ১৫০০-২৫০০ টাকা, এরপর ৫ আগস্টের পর পৌরসভার প্রশাসক একলাফে সেই মাঠের ভাড়া ৭০০০ টাকা নির্ধারণ করেছে। যা পাবনার সাংস্কৃতিক কর্মীদের যেমন হতাশ করেছে, তেমনি সৃজনশীলচর্চাকে বাধাগ্রস্থ করছে। তিনি মেয়র প্রার্থীদের কাছে, পৌর মেয়র নির্বাচিত হলে মাঠ ভাড়া ১৫০০-২৫০০ টাকা নির্ধারণ করার দাবী জানান। এসময় মেয়র প্রার্থীগণ এই দাবীর প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোল্ড স্টোন আইসক্রীমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা উদযাপন কমিটির সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য নারী উদ্যোক্তা তামান্না তানজিন জান্নাতী। এসময় পাবনার বিভিন্নগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST