August 18, 2026, 6:52 am
শিরোনাম:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অক্লান্ত পরিশ্রমে সেই অসিত দাসের পত্রিকা বিলি নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার বড়াইগ্রামে ​জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ ঝালকাঠি রাজাপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ দাঁতভাঙ্গা-কাউনিয়ার চরের জরাজীর্ণ কাঠের ব্রিজ: ১৫ গ্রামের ৩০ হাজার মানুষের জীবনের ঝুঁকি পুলিশ সুপারের উদ্যোগে পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের।

রিপোর্টারের নাম

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের।

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস (থান কাপড়) জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট-২০২৬) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এ মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) জনাব মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) জনাব আতিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান পরিচালনাকারী দল গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২৬৮ পিস ভারতীয় প্যান্টের থান কাপড় জব্দ করা হয়। উদ্ধার করা প্রতিটি থান কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার, যার সর্বমোট দৈর্ঘ্য ৩,২১৬ মিটার।

সীমান্ত চোরাচালানের এ ঘটনায় নাগেশ্বরী থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চোরাচালান ও নাশকতাবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি থানা এলাকায় এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST