November 4, 2026, 2:58 am
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

রিপোর্টারের নাম

নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ উঠেছে।
(৩১ আগষ্ট) শুক্রবার সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ রামহরি তালুক গ্রামে শাখাওয়াত উল্লাহর নতুন বাড়িতে রাতের গভীরে মৎস্য খামারে বিষ ঢালার এ ঘটনা ঘটেছে। সকালে পুকুরে মাছ মরে ভাসতে দেখে এলাকাবাসীকে জানালে বিভিন্ন শ্রেণির মানুষ একনজর দেখতে খামারে আসে। খামারে বিষ ঢেলে মাছ মারার ঘটনায় তিনি ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।
ভুক্তভোগী মোঃ রাসুজ্জামান সাজু অভিযোগ করে বলেন, আমি মৃত শাখাওয়াত উল্লাহর দ্বিতীয় পরিবারের একমাত্র সন্তান। পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে আমাদের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। এ-র আগেও রাতের গভীরে আমার মুরগির খামারে ভাংচুর চালিয়েছে অভিযুক্তরা। এছাড়া ২০১২ ইং সালেও আমার খামারে বিষ দেয়ার অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মোঃ রাসুজ্জামান সাজু জানান, খামারে বিষ দেওয়ার সময় ভুক্তভোগী নিজ স্ত্রীর প্রেগন্যান্সি সন্ক্রান্ত সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিক্যালে ছিলেন।
খামারে বিষ ঢেলে মাছ মারার ঘটনায় সুধারাম মডেল থানা পুলিশ কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST