June 20, 2026, 12:11 pm
শিরোনাম:
পীরগাছায় সমাজসেবা থেকে রাজনীতিতে, অন্নদানগরে চেয়ারম্যান পদপ্রার্থীর আলোচনায় মাহাবুর বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁ শহরে উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কৃষির আধুনিকায়ন ও পুষ্টি সচেতনতায় কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা ২০২৬ নওগাঁয় অনলাইন জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: অস্ত্র ও মোবাইলসহ দুই জুয়ারী গ্রেফতার প্রচন্ড গরমে লেবু পানি পান করুন সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিতীয় তলার নির্মাণকাজের উদ্বোধন: জেলা পরিষদ প্রশাসকের ৫ লাখ টাকা অনুদান

নওগাঁ শহরে উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান

রিপোর্টারের নাম

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ শহরে জনদুর্ভোগ ও শব্দদূষণ কমাতে উচ্চ শব্দ সৃষ্টিকারী অবৈধ সাইলেন্সারযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা ট্রাফিক বিভাগ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। অভিযানের সময় উচ্চ শব্দ সৃষ্টিকারী ও অবৈধভাবে পরিবর্তিত সাইলেন্সারযুক্তনওগাঁ শহরে উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান মোটরসাইকেল শনাক্ত করে সেগুলো অপসারণ করা হচ্ছে।
এছাড়াও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ সাইলেন্সার ব্যবহারের ফলে শব্দদূষণ বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাই জনস্বার্থে এ ধরনের যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁ শহরে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পুলিশ সুপার মহোদয় ট্রাফিক বিভাগকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন।
সচেতন মহল ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কে শৃঙ্খলা ও জনস্বস্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST