September 18, 2026, 10:03 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

লালপুর থানার একটি সফল অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ

রিপোর্টারের নাম

লালপুর থানার একটি সফল অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ

মোঃ নাজিবুল রহমান নাসিম
লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোর জেলার লালপুর থানার একটি সফল অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মুনসুপ আলী এবং এসআই আল মাসুম, সাথে এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্স—উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গত ১ মে ২০২৬, সন্ধ্যা প্রায় ৭টার দিকে লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। একটি বসতবাড়ির শয়ন কক্ষ থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং, জালিয়াতি ও প্রতারণার সময় হাতেনাতে ধরা পড়ে এই চক্রের সদস্যরা।
তারা মূলত প্রবাসীদের টার্গেট করে—
ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করত। আটককৃতরা হলো—মোঃ বাসেদ আলী (১৭), মোঃ আব্দুল্লাহ (১৯), মোঃ লালন আলী (২১), মোঃ শাকিল (১৯) এবং মোঃ আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮)।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল প্রতারণা ও হ্যাকিংয়ের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। লালপুর থানা পুলিশ জানিয়েছে—
এ ধরনের সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন—
অপরিচিত লিংক বা সন্দেহজনক মেসেজে ক্লিক করা থেকে বিরত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST