September 18, 2026, 10:30 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম

রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার ১ মে ২০২৬ রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় কাঁকনহাট খাদ্য গুদামের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোঃ শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবির এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মোঃ শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST