July 13, 2026, 11:47 pm
শিরোনাম:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২ রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ–বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সম্মাননা স্মারক প্রদান । কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম। ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নওগাঁয় দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার নওগাঁর শাপাহারে আমের গাড়িতে চাঁদাবাজি করার অপরাধে ৫ চাঁদাবাজ সদস্যকে আটক পটিয়ার এমপির পক্ষে উপজেলা যুবদল সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র ত্রাণ বিতরন

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৪৭ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১১ জুলাই (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুইশা ডাঙ্গা এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদসহ বিকাশ চন্দ্র (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিকাশ চন্দ্র নওগাঁর হাপানিয়া এলাকার একে নাথের ছেলে।
​এদিকে, সদর থানা পুলিশের অপর একটি দল শহরের নুনিয়া পট্টি এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে ৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদসহ শ্রী কার্তিক মহন্ত (৩৮) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁর চকদেব নুনিয়া পাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
​নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলার মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের নির্দেশনায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম। ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

Developed by: BD IT HOST